ডিজিটাল বিনোদনের নতুন প্লাটফর্ম প্ল্যাটফর্ম বিঞ্জ

২৩ মে, ২০২০ ০০:০৫  
বিনোদনপ্রেমীদের জন্য দেশের সবচেয়ে বড় ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম বিঞ্জ নিয়ে এলো পরবর্তী প্রজন্মের ডিজিটাল কোম্পানি রেডডট ডিজিটাল লিমিটেড। ফেসবুক লাইভ সেশনের মাধ্যমে বৃহস্পতিবার (২১ মে ) উদ্বোধন হয় এই প্ল্যাটফর্মটির। জনপ্রিয় অভিনেত্রী মডেল সোহানা সাবা উপস্থাপিত অনুষ্ঠানটিতে অংশ নিয়েছেন ফেরদৌস আহমেদ, নুসরাত ইমরোজ তিশা, তাসনুভা তিশা, আরবি প্রীতম, রাফায়েল আহসানের মতো তারকারা। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন রেডডট ডিজিটাল লিমিটেড’র ম্যানেজিং ডিরেক্টর ড. আসিফ নাইমুর রশিদ, রেডডট ডিজিটাল লিমিটেড’র ডিরেক্টর আহমেদ আরমান সিদ্দিকী, রবি'র ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ, জেনেক্স ইনফোসিস'র ম্যানেজিং ডিরেক্টর আদনান ইমাম। সাবস্ক্রিপশন ফি ৩৯৯ টাকা। সবগুলো প্ল্যানেই রয়েছে ৩০ দিনের ফ্রি ট্রায়ালের সুবিধা। বিঞ্জ ডিভাইসটি রবিশপ থেকেও কেনা যাবে। রেডডট ডিজিটাল লিমিটেড’র ম্যানেজিং ডিরেক্টর ড. আসিফ নাইমুর রশিদ বলেন, "বিনোদনপ্রেমী দর্শকদের জন্য দেশের সবচেয়ে বড় ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম বিঞ্জ চালু করতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত। বিপুল সংখ্যক কনটেন্ট নিয়ে বিঞ্জ বাংলাদেশের বিনোদন জগতে এক অভাবনীয় পরিবর্তন আনতে যাচ্ছে। বাংলাদেশে বিঞ্জ চালুর মাধ্যমে স্থানীয় বিনোদন শিল্প তাদের কনটেন্টগুলো বিশ্বদরবারে পৌঁছে দেয়ার সুযোগ পেল- এ ব্যাপারটিও আমাদের গর্বিত করেছে।”